প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১০, ২০২৬, ৭:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ৯:৪৫ এ.এম
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরি গিয়ে বিস্ফোরণে ২ জন নিহত ও ৩ জন আহত

মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) থেকে: চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরী করার সময় অজ্ঞাত নামা দুই দূষ্কৃতকারী নিহত ও তিন জন আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের কাটা পাড়া গ্রামে মৃত মোকবুল হোসেনের ছেলে আবুল কালাম(৫০)এর বাড়িতে।
নিহত দুই জনের বোমা বিস্ফোরণে মুখমন্ডল বিকৃত হয়ে যাওয়ায় কেউ পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে আহতরা হলো ভাটাপাড়া গ্রামের জেনারুল ইসলামের ছেলে মিনহাজ উদ্দিন (২২),কাটাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বজলুর রহমান(২৯) ও রানীহাট্টি ইউনিয়নের উপর ধুমি গ্রামের রাফিজুল ইসলামের শুভ(২০)। আহতরা গোপনে চিকিৎসাধীন রয়েছে বলে গোপন সূত্রে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহন করা হবে
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ঘটনাস্থল থেকে বলেন, নিহত ও আহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছি। স্থানীয়রা কেউ নিহত ও আহতদের নাম ঠিকানা এখনও জানাতে পারেনি। ফাটাপাড়ার কালামের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর