
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে বন্যার পানিতে ডুবে একই সাথে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকার মরা নদীর ধারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—দেবীনগর ইউনিয়নের মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুল ইসলামের মেয়ে শরিফা (১২) এবং নেজাম আলীর দুই মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পাঁচ কিশোরী একসঙ্গে মরা নদীর বন্যার পানিতে গোসল করতে নামে। ছোট শিশুরা সাঁতার না জানার কারণে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে এবং একে একে সবার নিথর দেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, বন্যার পানিতে গোসল করতে নেমে পাঁচ শিশু পানিতে ডুবে মারা গেছে। খবর পেয়ে দ্রুত পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
একই সাথে পাঁচ শিশুর এই অকাল মৃত্যুতে সমগ্র এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর