1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে বন্যার পানিতে ডুবে একই সাথে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকার মরা নদীর ধারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—দেবীনগর ইউনিয়নের মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুল ইসলামের মেয়ে শরিফা (১২) এবং নেজাম আলীর দুই মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পাঁচ কিশোরী একসঙ্গে মরা নদীর বন্যার পানিতে গোসল করতে নামে। ছোট শিশুরা সাঁতার না জানার কারণে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে এবং একে একে সবার নিথর দেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, বন্যার পানিতে গোসল করতে নেমে পাঁচ শিশু পানিতে ডুবে মারা গেছে। খবর পেয়ে দ্রুত পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

একই সাথে পাঁচ শিশুর এই অকাল মৃত্যুতে সমগ্র এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট