1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ূুই শিশু নিহত হয়েছে।৷ তারা হলো চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার চরবাঘডাঙ্গা ইউনিয়নের  বাখর আলি গ্রামের জহর আলির মেয়ে কারিমা খাতুন(৮) ও একই ইউনিয়নের  চসকপাড়া গ্রামের কাজল আহমেদের মেয়ে ইসরাত খাতুন(৭)
শুক্রবার (১২ জুন) বিকেলে উদ্ধার অভিযান শেষে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাঘডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামের পদ্মা নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়।
দুপুরে পদ্মা নদীতে গোসল করার সময় তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরর করে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইফ হাসান শুভ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পরে বিকেলে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট