1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে……………………………….

জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও মহড়া হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালী শেষে গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দূর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে বিশেষ মহড়া হয়।

 

র‌্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমানসহ জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থীরা, স্কাউটস সদস্যরাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বক্তারা দূর্যোগ মোকাবেলায় সকলকে সতর্ক থাকে এগিয়ে আসার আহবান জানান। শেষে একই স্থানে দূর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে বিশেষ মহড়া হয়। শিবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ‘‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়’’ এ প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

 

এ উপলক্ষে শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া ও সাবেক ইউপি সদস্য খাইরুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট