
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গায় কৃষি জমির মাটি কেটে বিক্রির অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুরে মহানন্দা নদীর পাড়ে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উত্তর ভবানীপুর এলাকার আব্দুল লতিফের ছেলে রবিউল আওয়ালকে ফসলী জমি কাটার অপরাধে এই জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ জানান, গত কয়েকদিন ধরেই নদীর ধারে থাকা ফসলী জমি কেটে ভাটায় নেয়া হচ্ছিলো। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জমি কাটার অপরাধে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে৷ ফসলী জমি কাটা বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।#