1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল, মার্কেট এবং দোকান রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার বাঘায় পুকুর পাড়ে স্যান্ডেল-ব্যাগ দেখে জাল নামিয়ে পাওয়া গেল মরদেহ চাঁপাইনবাবগঞ্জে আকস্মিক শিলাবৃষ্টি: আমসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা আত্রাই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছিন্ন তামাক ও জর্দা সেবনের শরয়ি বিধান: একটি তাত্ত্বিক ও সামাজিক বিশ্লেষণ বাঘায় ৭৪০ জন কৃষক পেল সার-বীজ, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল ২৪৩ জন আত্রাইয়ে রাজশাহী সিটি কলেজের  ছাত্রকে অপহরণ করে নৃশংস কায়দায় হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই রূপসায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: পশু চিকিৎসকের স্ত্রীর মৃত্যু, স্বামী আশঙ্কাজনক ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জে আকস্মিক শিলাবৃষ্টি: আমসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা : আকস্মিক শিলাবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমসহ বিভিন্ন কৃষি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলায় এবং বিকেল সোয়া ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টির সঙ্গে তীব্র শিলাবৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, বৃষ্টির সময় প্রায় ৫০ থেকে ১০০ গ্রাম ওজনের বড় আকারের শিলা পড়তে শুরু করলে অনেক উৎসুক মানুষ রাস্তায় নেমে শিলাগুলো কুড়িয়ে পাত্রে জমা করেন। প্রায় ১৫ মিনিট স্থায়ী এই শিলাবৃষ্টিতে আমসহ খেতের শাকসবজি ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে।
বিশেষ করে গম ও পেঁয়াজসহ যেসব ফসল কাটার একেবারে শেষ পর্যায়ে রয়েছে, সেগুলোর বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। এছাড়া আমের ছোট ছোট গুটি ঝরে পড়া এবং আঘাতে নষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে।তবে এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. ইয়াছিন আলী বলেন, শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির পরিমাণ নির্ধারণে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা যাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট