1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে সড়কে ভেঙে পড়া গাছ সরাল ফায়ার সার্ভিস, অল্পের জন্য রক্ষা আত্রাইয়ে অগ্রণী ব্যাংকে ডিউটি চলাকালে আনসার সদস্যের মৃত্যু এমপি চাদের প্রচেষ্টায় সন্ত্রাস কবলিত বাঘার চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস ডিআইজি শাহাজানের আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট, জীবননাশের হুমকি, পুলিশের নীরব  পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ ​সংকীর্ণ মেহরাব ও ছোট মসজিদে ইমামের দাঁড়ানোর স্থান: ইসলামি শরিয়তের আলোতে একটি তাত্ত্বিক বিশ্লেষণ বাঘায় আনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী পেলেন মহাপরিচালকের ঈদ উপহার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্ট্রিয়ারিং চালক কিশোর  নিহত শিবগঞ্জের চাহিদার চেয়ে প্রায় ৫ হাজার বেশী মজুদ কোরবানীর  পশু হৃদপিণ্ডে ছিদ্র ও খাদ্যনালী ব্লকে মৃত্যুর সাথে লড়ছে ১৩ মাসের অর্পিতা — বাঁচাতে এগিয়ে আসার আকুল আহ্বান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মিথ্যা মামলা দিয়ে সাংবাদিক পরিবারকে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৪০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি…………………………………………

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাজানো ঘটনায় মামলা দিয়ে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক এম. রফিকুল ইসলাম ও তাঁর পরিবারকে চরম হায়রানী করছে বলে অভিযোগ উঠেছে। প্রতিকারের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাংবাদিক পরিবার।

 

রবিবার সকালে দাদনচকে তাঁর নিজ বাসায় সংবাদ সম্মেলনে দৈনিক দেশ বাংলা ও বিজয় নিউজ বাংলাদেশ নিউজ পোর্টালের সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক এম রফিকুল ইসলাম জানান, ২০১৯সালে সাগরিকা ময়নামতি (প্রাঃ) লি: নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছিলাম এবং কয়েকটি শাখাও খুলেছিলাম। প্রথম দিকে প্রতিষ্ঠানের জন্য সময় ব্যয় করতে পারায় সফলও হয়েছিলাম। কিন্তু দু:খের বিষয় ব্যবসা প্রতিষ্ঠান খোলার প্রায় দেড় বছর পর আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ি।

 

গত ০৯-০১-২০২১খ্রি. তারিখ হতে ০১-০৯-২০২১খ্রি. তারিখের মধ্যে কয়েকটি শাখার হস্তান্তর করি এবং টাকা লেনদেনসহ সমস্ত হিসাব নিকাশ লিখিত ভাবে বুঝিয়ে দেয়া হয়েছিল। হিসাব নিকাশ বুঝিয়া দেয়ার পর টাকা লেনদেন সহ যাবতীয় হিসাব-নিকাশ গ্রহনকারীদের ওপর বর্তালেও গত ২ অক্টোবর-২০২২ খ্রি. তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নলডুবুরী গ্রামের আকসারিমের ছেলে আবুল হায়াত আমাকে, আমার স্ত্রীকে আসামী করে ২ লাখ ৫৯ হাজার ৭’শ টাকা পাওনা দেখিয়ে চাঁপাইনবাবগঞ্জ আদালতে মামলা করেছে। সাম্প্রতিককালে একই ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে মাইনুল ইসলাম ৫ লাখ ২৫ হাজার টাকা পাওনা দেখিয়ে আরো একটি মামলা করেছে। সে মামলায় আমি ও আমার পরিবার জামিনে আছি।

 

উল্লেখ্য যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনাকালীন সময়ে আমি কোন শাখা থেকে কোন ধরনের অর্থ গ্রহণ করিনি। তাছাড়া দু ‘টি মামলার যে দিন, তারিখ, সময় ও স্থান দেখানো হয়েছে ওই দুইদিনই আমার সাথে কোন দেখা হয়নি । কথা কাটাকাটিতো দূরের কথা। আমার ব্যবসা প্রতিষ্ঠান হস্তান্তরের পর থেকে অসুস্থতার কারণে আমি কোন অর্থ উপার্জন করতে না পারায় দীর্ঘদিন যাবত অসহায় দিনযাবত করছি। তারপর আবার মরার ওপর খাঁড়ার ঘায়ের মত আমার ওপর দু’টি মামলা করে আমার ও আমার পরিবারের জীবনকে আরো দূর্বিসহ করে তুলেছে। এমতাবস্থায় আমি মিডিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টিকামনা করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট