
এটি একটি প্রতীকী ছবি
সফিকুল ইসলাম, শিবগঞ্জ থেকে: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ভারতীয় বিড়ি ও নেশাজাতীয় সিরাপসহ মোঃ নাইম হক (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫ (এসআরবি-৫)। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের রাজনগর হাঙ্গামী গ্রামে তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে আসামির শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে নিম্নোক্ত মালামাল জব্দ করা হয়:
উদ্ধারকৃত আলামত:
১২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ
৩৭ বোতল Kuf Relief সিরাপ
৬৬ বোতল WINCEREX সিরাপ
৩৫ বান্ডিল ভারতীয় পাতার বিড়ি
১টি মোবাইল ফোন
আটককৃত আসামি: মোঃ নাইম হক (২৫), পিতা: মোঃ বাবুল হোসেন, গ্রাম: রাজনগর হাঙ্গামী, ইউনিয়ন: মনাকষা, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।
জব্দকৃত আলামতসহ আটককৃত আসামিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর