চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি..................................................................
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে এবার ৪৪ ভরি স্বর্ণ সহ একজনকে আটক করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। বৃহষ্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় স্বর্ণগুলো জব্দ করা হলেও পরদিন শুত্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বিজিবি। আটক ব্যক্তি ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের মৃত লোকমান আলীর ছেলে মোঃ আব্দুর রাহিম (৩০)।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অদিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, জানান, গোপন তথ্যের ভিত্তিত্বে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণ ও বাংলাদেশী ১৮ হাজার আটশত পঁচানব্বই টাকা সহ রহিম কে আটক করে। উদ্ধার হওয়া সোনার মূল্য ৪৩ লক্ষ ৪৮ হাজার ৭৮৪ টাকা।
তিনি আরও জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়েরের মাধ্যমে চোরাকারবারীকে থানায় সোপর্দ করা হয় এবং জব্দকৃত স্বর্ণ ও টাকা ট্রেজারীতে জমা হয়। এর আগে বৃহষ্পতিবার একই ব্যাটালিয়ন একই সীমান্তে একটি বিদেশী আগ্নেয়াস্ত্র ও হাঁসুয়া সহ একজনকে আটক করে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর