1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২০ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ:
পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন শিবগঞ্জে ঈদে পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক কর্মশালা শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণ শুরু পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন রাজশাহী মডেল প্রেস ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেন রাসিক প্রশাসক  রিটন আড়ানী পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণবাঘায় ভিজিএফ এর চাল বিতরণ  কার্যক্রমের উদ্বোধন  শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এমপি ড. কেরামত আলী নওগাঁর পোরশায় বিভিন্ন স্থান পরিদর্শন ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নারীর মৃত্যু পূর্বশত্রুতার জেরে রাজশাহীতে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে  মাছ চাষের মাধ্যমে আশ্রয়নবাসীর কর্মসংস্থানের দাবী

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোহা: সফিকুল ইসলাম, শিবগঞ্জ, চাঁপাইনবগঞ্জ থেকে………………………………

 

শিবগঞ্জে মাছ চাষের মাধ্যমে কর্মস্থানের দাবী করেছেন আশ্রয়ন-২ প্রকল্প এর রানীহাট্টিতে অবস্থিত ১৩০টি পরিবার। গত রবিবার সকালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর ৭৩জনের স্বাক্ষরিত একটি আবেদন এ তথ্য জানা গেছে।

 

সূত্র মতে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাট্টি বাজারের পূর্বদিকে রানীহাট্টি কলেজের সামনে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার আশ্রয়ন প্রকল্প -২ এর অধিনে   ১৩০টি পরিবার রয়েছে। তারা প্রত্যেকেই অসহায় ও দু:স্থ হওয়ার কারণে বিভিন্ন স্থান থেকে এসে এখানে আশ্রয় পেয়েছে। কিন্তু কোন কর্মস্থান না থাকায় বেশীর ভাগ সময় অনাহারে অর্ধাহারে দিনাদিপাত করতে হয়। তাদের দাবী এ আশ্রয়ন প্রকল্পের তিন দিকে বিশাল এলাকা  জুড়ে সরকরীভাবে  পুকুর খনন করা হয়েছে। যা মাছ চায়ের জন্য খুব উপযোগী।  তাই আমরা সম্মিলিত ভাবে  এখানে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হতে চাই।

 

এ উদ্দেশ্যে আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভাগের সাথে আলোচনা করে একটি সমিতি গঠন করেছি এবং মাছ চাষের জন্য আবেদনও করেছি। এ প্রসঙ্গে গুচ্ছ গ্রামের বাসিন্দা ষষ্ঠী ঘোস বলেন, আমার বয়স শেষ দিকে। কোথাও যেয়ে কোন কাজ করতে পারি ন। সংসারও চলেনা। তাই গুচছ গ্রামে খনন করা পুকুরে যদি উপজেলা নির্বাহী অফিসার  সংশ্লিষ্ট মৎস্য বিভাগরে সাথে আলোচনা সাপেক্ষে আমাদেরকে মাছ চাষের সুযোগ করে দেন তাহলে আমরাও জীবিকা নির্বাহের পথ পাবো। অন্যদিকে সরকারেরও রাজস্ব আদায়ের সুযোগ সৃষ্টি হবে।

 

এব্যাপারে  শিবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জুবায়ের হোসেন বলেন, উপজেলা নির্বাহী অফিসার বর্তমানে অসুস্থ হয়ে মেকিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সুস্থ হলে তার সাথে পরামর্শ করে তাদের স্বাবলম্বী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট