প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ১:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৬, ৫:০৫ পি.এম
চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন

বিশেষ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটের দোতলায় তিনটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নিউ মার্কেটের রাজশাহী স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের ব্যবসায়ীরা চিৎকার শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুনে দোকানের মালামালের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিকরা।
আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: সাঈদ হাসান শুভ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর