1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ নাসিম , নাচোল, চাঁপাই নবাবগঞ্জ……………………………………………..

“সারা দেশের ন্যায়” চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মূড়ালে ফুল শ্রদ্ধা নিবেদন জানানো হয়। পরে পরিষদ মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সবুজ হাসান, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মতিউর রহমান, থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে বিভিন্ন কুইজ প্রতিযোগিতাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দরা। অপরদিকে নাচোল উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে ১৫ই আগষ্ট উপলক্ষে শোক র্র্যালী, আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ এর আয়োজন করা হয়। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য শোক র্র্যালী বের করে বাসস্ট্যান্ড হয়ে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মূড়ালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানানো হয়। পরে কার্যালয়ে এসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ জোহা, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সাধারণ আনোয়ারুল ইসলাম ঝাইটন, সাবেক ছাত্রনেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র তারেক রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলসাবা, সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফ, পৌর ছাত্রলীগের সভাপতি বকুল, কলেজের সভাপতি আরিফ হোসেন, ফতেপুর ইউনিয়ন সভাপতি বাইজিদ বস্তামী, সাধারণ সম্পাদক মাহবুব আলম সজীব, নেজামপুর ইউনিয়ন সভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক লাফাতে, কসবা ইউনিয়ন সভাপতি হাকিম, সাধারণ সম্পাদক সজীব সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের নেতৃত্বে মধ্যে বাজারে পূর্বের ভাড়াকৃত দলীয় কার্যালয়ে একই নিয়মে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এসময় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট