1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা  শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু উপ সম্পাদকীয়ঃ ​সামাজিক অবক্ষয় ও ধর্ষণ: একটি গভীর সংকট ও উত্তরণের পথ খুলনার শ্যামনগরে ১৩১৯ বোতল ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত বাঘা থেকে ঢাকা :২৮ জুন এবার জাতীয় মঞ্চে বাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন স্বপ্নবাজ উদ্ভাবক  রাজশাহীকে দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যানের

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলির দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৪২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কাবিরুল ইসলাম, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ………………………………………

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী ইউনিয়নের দাঁড়িপাতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলি (৭৫) শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকালে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।  “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে,আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

 

শনিবার সকাল ১০:৩০ টায় বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী স্কুল এন্ড কলেজ মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর থানা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আসমা খাতুন, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান, সাবেক জেলা ডেপুটি কমান্ডার  তাজুল ইসলাম (সোনাদ্দি), বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান   শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান  আজাহার আলী মন্ডল , বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  মোস্তফা কামাল ও স্থানীয় জনসাধারণ প্রমূখ ।
জানাযা শেষে দাঁড়িপাতা স্থানীয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট