1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল, মার্কেট এবং দোকান রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার বাঘায় পুকুর পাড়ে স্যান্ডেল-ব্যাগ দেখে জাল নামিয়ে পাওয়া গেল মরদেহ চাঁপাইনবাবগঞ্জে আকস্মিক শিলাবৃষ্টি: আমসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা আত্রাই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছিন্ন তামাক ও জর্দা সেবনের শরয়ি বিধান: একটি তাত্ত্বিক ও সামাজিক বিশ্লেষণ বাঘায় ৭৪০ জন কৃষক পেল সার-বীজ, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল ২৪৩ জন আত্রাইয়ে রাজশাহী সিটি কলেজের  ছাত্রকে অপহরণ করে নৃশংস কায়দায় হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই রূপসায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: পশু চিকিৎসকের স্ত্রীর মৃত্যু, স্বামী আশঙ্কাজনক ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ’র ভোলাহাটে কৃষি প্রণোদনার শুভ উদ্বোধনী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
Exif_JPEG_420

* ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি……………………………………………

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২০২২-২০২৩ অর্থ বছরে প্রণোদনার কর্মসূচীর আওতায় রবি মৌসূমে বোরো ধানের হাইব্রীড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সারু বিতরণের শুভ উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষ্যে অনুষ্ঠিত হয়।

 

এলক্ষ্যে উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ইউএনও উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ্ দবির মেম্বার, ইউপি চেয়ারম্যানগণ-১নং সদর ইউপি চেয়ারম্যান মোঃ পিয়ারজাহান, ২নং ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ্, ৩নং ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাঃ মোজাম্মেল হক চুটু ও ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিয়া।

 

উপজেলা কৃষি অফিসার মোঃ সুলতান আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ু উপজেলা ইঞ্জিনিয়ার আসহাবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসারুল আলম সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম, মৎস্য অফিসার মোঃ ওলিউর রহমান, যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক। এছাড়াও উপজেলার ২নং গোহালবাড়ী ইউনিয়নের কৃষি প্রণোদনাভোগীরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা কৃষি অফিসার সুলতান আলী জানান, উপজেলার ৪টি ইউনিয়নের ২৭০০’শ জন কৃষকদের মাঝে প্রতিজনকে ধানবীজ-৫কেজি, সার ডিওপি-১০কেজি ও এমওপি-১০কেজি এবং ৪ হাজার কৃষকদের মাঝে হাইব্রীড ধানবীজ-২কেজি করে প্রদাণ করা হবে। এ বিতরণের কাজ আগামী রোববার পর্যন্ত উপরোক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের কাজ চলবে বলে তিনি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট