বিশেষ প্রতিনিধি: বিশিষ্ট সমাজ সেবক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত, প্রধান শিক্ষক, সাবেক ইউপি সদস্য,আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ মেম্বার) শনিবার (১৩ জুন )দুপুর আনুমানিক ২.৩০ মিনিটের সময় হৃদরোগ জনিত কারণে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম জাহিদ বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামের মরহুম আব্দুস সোবহান প্রামানিকের ৪র্থ পুত্র ও গড়গড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন । তিনি স্ত্রী,১ছেলে,১ মেয়ে সহ বহু গ্ৰাহী আত্নীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের ছেলে মেহেদী হাসান রাজু জানান,এদিন রাত ৯ টা ১৫ মিনিটের সময় জানাযায় নামাজ শেষে দুড়দুড়িয়া সরেরহাট যুক্ত গোরস্থানে দাফন করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর