1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চন্দনাইশে নিউ ইয়ং স্টার ক্লাবের নতুন কমিটি, সভাপতি মাসুদ,সম্পাদক মিজান - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযান: ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার বাঘায় নিরাপত্তার মধ্যে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মানুষের ঢল শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রূপসায় নবাগত ইউএনও রিফাতুল ইসলামের সঙ্গে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় বাধা দেওয়ায় শিবগঞ্জে সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে ইতিহাস: প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন তাহেরপুর

চন্দনাইশে নিউ ইয়ং স্টার ক্লাবের নতুন কমিটি, সভাপতি মাসুদ,সম্পাদক মিজান

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশনঃ চন্দনাইশে নিউ ইয়ং স্টার ক্লাবের নতুন কমিটিতে সভাপতি মাসুদ ও সাধারণ সম্পাদক মিজান।

৥ মোঃ রোকন উদ্দিন জয়, বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রাম চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড নিউ ইয়ং স্টার ক্লাবের (রেজি. নং. ২৮৪৮/০৮) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ এমদাদ হোসাইন মাসুদকে সভাপতি ও মোঃ মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) এ উপলক্ষ্যে ক্লাব কার্যালয়ে রাতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দুই বছরের জন্য ১১ সদস্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি জসিম উদ্দিন মুন্সি, সহ সম্পাদক মোহাম্মদ আবু ছৈয়দ সওদাগর, সাংগঠনিক সম্পাদক শাহরিয়া নেওয়াজ শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মফিজুর রহমান সওদাগর, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম রহিম, সহ- অর্থ সম্পাদক মোঃ রবিউল হোসেন, ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রিদুওয়ানুল হক বাবুল, ধর্ম, দপ্তর ও প্রচার সম্পাদক বোরহান উদ্দিন ছোটন এবং সমাজ কল্যাণ নারী ও শিশু কল্যাণ সম্পাদক সোহেল রানা সুমন।

এতে দ্বি-বার্ষিক নির্বাচনের সভায় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পৌরসভার সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম, আবদুর রহিম সওদাগর, পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর হাসনারা বেগম, ব্যাংকার জয়নাল আবেদীন, আবুল কাশেম ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নুরুন্নবী খোকন, জহির উদ্দিন, আবদুর রউফ, মোঃ ইমন, মোঃ সোহেল, ছৈয়দ শাহ শাহীনুর।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট