
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) জিমনেসিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হলো দুই দিনব্যাপী ‘চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০২৬’। বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ৭টি জেলার ২৯টি ক্লাবের ৪৮০ জন উদীয়মান ক্রীড়াবিদ অংশ নেন। টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর বিভিন্ন বয়স শ্রেণির খেলোয়াড়রা পুরুষ ও নারী বিভাগে মোট ৬টি স্বর্ণ ও ৬টি রৌপ্য পদক অর্জন করেছে।
পুরুষ বিভাগ:
প্রিন্স আদনান (অনু-০৭): একক পুমসে ও কিওরোগী—উভয় ইভেন্টেই স্বর্ণ পদক।
মোঃ আহনাফ ইসলাম (অনু-০৯): কিওরোগীতে স্বর্ণ ও একক পুমসেতে রৌপ্য পদক।
মোঃ আবির আহমেদ পরশ (অনু-১৪): একক পুমসেতে স্বর্ণ ও কিওরোগীতে রৌপ্য পদক।
নারী বিভাগ:
ফাহমিদা হক ইরা (অনু-০৭): একক পুমসে ও কিওরোগী—উভয় ইভেন্টেই স্বর্ণ পদক।
মারিন আশরাফী (অনু-১৭): একক পুমসেতে স্বর্ণ ও কিওরোগীতে রৌপ্য পদক।
জাফরিন জারা (অনু-১৪): একক পুমসে ও কিওরোগী—উভয় ইভেন্টেই রৌপ্য পদক।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহউদ্দিন এবং পরিচালনা কমিটির সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান।
দুই দিনব্যাপী সফল এই টুর্নামেন্টের ফাইনাল পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও ফাইনেন্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।
রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর এই গৌরবময় অর্জনে কোচ, খেলোয়াড় ও অভিভাবকবৃন্দের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর