1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে সড়কে ভেঙে পড়া গাছ সরাল ফায়ার সার্ভিস, অল্পের জন্য রক্ষা আত্রাইয়ে অগ্রণী ব্যাংকে ডিউটি চলাকালে আনসার সদস্যের মৃত্যু এমপি চাদের প্রচেষ্টায় সন্ত্রাস কবলিত বাঘার চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস ডিআইজি শাহাজানের আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট, জীবননাশের হুমকি, পুলিশের নীরব  পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ ​সংকীর্ণ মেহরাব ও ছোট মসজিদে ইমামের দাঁড়ানোর স্থান: ইসলামি শরিয়তের আলোতে একটি তাত্ত্বিক বিশ্লেষণ বাঘায় আনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী পেলেন মহাপরিচালকের ঈদ উপহার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্ট্রিয়ারিং চালক কিশোর  নিহত শিবগঞ্জের চাহিদার চেয়ে প্রায় ৫ হাজার বেশী মজুদ কোরবানীর  পশু হৃদপিণ্ডে ছিদ্র ও খাদ্যনালী ব্লকে মৃত্যুর সাথে লড়ছে ১৩ মাসের অর্পিতা — বাঁচাতে এগিয়ে আসার আকুল আহ্বান

চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে ৪ কোটি টাকার ইয়াবা ও নগদ অর্থসহ আপন দুই ভাই গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নে সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক ব্যবসায়ীর বিলাসবহুল ঘরে অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ১৮ লাখ টাকাসহ দুই সহোদরকে গ্রেফতার করা হয়। বুধবার (০৪) ডিসেম্বর দিবাগত রাতে রায়পুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আশরাফ চৌধুরীর বাড়ির আবদুস সবুরের ঘরে অভিযান চালালে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ তাদের গ্রেফতার করেন সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ এডি রেজিমেন্ট আর্টিলারির ক্যাপটেন নাফিসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক ব্যবসায়ীর ঘরের পাশে ইটের খোয়ার নিকট পুরাতন কাপড় দিয়ে ঢাকা একটা ব্যাগ পাওয়া যায়, যার মধ্যে নগদ ১৮ লক্ষ টাকা ছিল। এরপর দুইজনকে আরো জিজ্ঞাসাবাদ করা হলে বাসা থেকে একটু দূরে পুকুর পাড়ে পুরাতন অব্যবহৃত টয়লেট এর ভিতর ২ লক্ষ ১০ হাজার পিস ইয়াবাগুলো পাওয়া যায়।যার আনুমানিক মূল্য ৪ কোটি বলে ধারণা করা হয়। এতে আটকৃত দুইজন হলেন,রায়পুর ৪নং ওয়ার্ডের আশরাফ চৌধুরীর বাড়ির আবদুস সবুরের দুই ছেলে মোঃ আবদুল্লাহ আল নোমান (২৫) ও মোঃ আবু হানিফ(২২)।

এসময় মাদকের মূল হোতা গ্রেফকৃতদের বড় ভাই মোঃ মোঃ মিজানুর রহমান ওরফে বাবু পালিয়ে যান বলে জানান সেনাবাহিনী। রাতে অভিযান তল্লাশি শেষে জব্দকৃত মালামাল ও দুইজন আসামিকে আনোয়ারা সিইউএফএল আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয় এবং দুপুরে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে আনোয়ারা থানার কাছে আটককৃত মাদক ও নগদ অর্থসহ দুজনকে হস্তান্তর করেন সেনাবাহিনী।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন জানান,দিবারাত ২টার দিকে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল ইয়াবা ও নগদ অর্থসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আমাদের নিকট হস্তান্তর করেন,আমরা নিয়মিত মামলা রুজু শেষে আসামীদের আদালতে পাঠানো হবে।

গত ০৫ আগষ্টের পর থেকে আনোয়ারায় এই প্রথম বিপুল ইয়াবা ও নগদ অর্থসহ দুজন গ্রেফতার করেন সেনাবাহিনী। আমরা বিগত সময়ে সেনাবাহিনীর সাথে যৌথ অভিযানে কাজ করেছি সামনেও যৌথ বাহিনীর সাথে সমন্বয় করে এই অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট