প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৬, ৪:২০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ৫:২৩ পি.এম
গোবিন্দগঞ্জে এক স্কুল ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

# গোবিন্দগঞ্জ, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১০ম শ্রেণীতে পড়ুয়া,মোঃ সোহেদ(১৮) নামে এক ছাত্র গলায় ফাঁস দিয়ে ২৫ মার্চ (মঙ্গলবার) রাত সাড়ে ৯টায় কামদিয়া ইউনিয়নের বইল গ্রামের রাজাবিরাট রোড, তিন মাথা মোড়ে এ ঘটনা ঘটে।
মৃত সোহেদ সরকার পারিবারিক কোন্দোলে তাঁর বাবার উপর অভিমান করে, নিজ গ্রাম পাশ্ববর্তী রাস্তায় (রাজা বিরাট রোড) তিন মাথা মোড়ে, একটি গাছে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মৃত সোহেদ সরকার বইল গ্রামের মোঃ সাইদুল সরকারের ছেলে। সে চকমানিকপুর আমিনিয়া কামিল এমএম মাদ্রাসায় ১০শ্রেণীতে পড়াশোনা করতো।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয় টি নিশ্চিত করেছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর