1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

গোপালগঞ্জের নবীনবাগে মসজিদ ও মাদ্রাসা মালিক পক্ষ চাঁদা না দেওয়ায় হামলা, আহত -২

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

এম.ডি নাঈম গোপালগঞ্জ……………………………………………………….

গোপালগঞ্জ জেলার সদর পৌরসভার ১২ নং ওয়ার্ডের নবীবাগ এলাকায় এলাকায় প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার মালিকপক্ষের কাছে চাঁদা চেয়ে ব্যর্থ হওয়ায় জুমার নামাজের পরপর হামলা চালায় এলাকার কতিপয় দুষ্কৃতকারী সন্ত্রাসী মহল। হামলায় গুরুতর আহত হন মসজিদের মালিকপক্ষের রাকিবুজ্জামান রাকিব মুন্সি ও মসজিদে নামাজ পড়তে আসা রবিউল মিয়া। সন্ত্রাসীরা রাকিব মুন্সি কে কুপিয়ে গুরুতর আহত করেন।

এ ব্যপারে আহত রাকিব মুন্সি গণমাধ্যম কর্মীদের বলেন, এই মসজিদ আমাদের জায়গায় নির্মাণ করছি। বহু বছর আগে এখানে আমরা আমাদের নিজেদের অর্থায়নে একটি মাদ্রাসা ও নির্মাণ করেছি। এলাকার কথিত বিএনপি নেতা সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বিপ্লব, তার ভাই মুক্ত, ও বিএনপি নেতা খন্দকার মাহবুবু উদ্দিন এর একান্ত সহচর এলাকার  ভূমিদস্য স্বপন কিছুদিন আগে আমার কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় আজ ওরা আমার উপর হামলা করেছে।  শুক্রবার আমাদের এই মাদ্রাসার চলমান কাজের বিল দেওয়ার জন্য আমার কাছে এক লক্ষ টাকা ছিল ওই টাকাটা ওরা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে।আমি টাকাটা না দিতে চাইলে ওরা আমাকে কুপিয়ে আমার কাছ থেকে টাকাটা নিয়ে গেছে। ওরা আমার কাছে থাকা মোবাইলটাও নিয়ে গেছে, আমার উপর হামলা হয়েছে দেখে রবিউল নামক এক ব্যক্তি ঠেকাতে আসলে তাকেও মারধর করে ওরা। আজ আমরা নিজের জায়গায় মসজিদ মাদ্রাসা করেও সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পাচ্ছিনা, আমি এর বিচার চাই।

এ ব্যাপারে এলাকাবাসীরা বলেন, রাকিব মুন্সী ও তার পরিবারের লোকজন তাদের নিজেদের জায়গায় নিজেদের টাকায় নবীন বাগ এলাকায় মসজিদ মাদরাসা নির্মান করেছে। প্রতিবছর তারা সাধারণ গরীব মানুষের মাঝে সাহায্য সহযোগিতা করে। যারা এদের উপর হামলা ও চাঁদা দাবী করেছে এদের বিচার করা উচিত। এ সকল চিহ্নিতের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হোক । এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট