গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ.........................................
আজ দুপুর আনুমানিক ৩টার সময় সামান্ন কথা কাটাকাটিকে কেন্দ্র করে কিশোর গ্যাং এর ছেলেরা এ হামলা করে। গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের চর গোবরা এলাকার মৃত হেমায়েত কাজীর মেয়ে লাবনী আক্তারের ৮ম শ্রেণী পড়ুয়া ছেলেকে কতিপয় এলাকার চিন্হিত কিশোর গ্যাং চক্রের লোকজন মারধর করে প্রতিবাদ করলে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে বলে অভিযোগ করেন তিনি।
লাবনী আক্তারে সাক্ষরিত এক অভিযোগ পত্রে পাওয়া যায়, চর গোবরা এলাকার লিটু মোল্লার ছেলে আব্দুল্লাহ ও টুবা. এনামুল সরদারের ছেলে ইমন, আকুব্বর সরদারের ছেলে মিজান সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে আমার ছেলেকে মারধর করে।পরবর্তীতে তারা অস্ত্র সস্ত্র নিয়ে আমার বসত বাড়ির ভিতরে ঢুকে ভাংচুর ও লুটপাট করে। তারা আমার ঘরের ভিতরে ঢুকে নগদ ২০ হাজার টাকা ও একটি কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাসীরা যাওয়ার সময় বলে যায় এ ব্যপারে কোন প্রকার বাড়াবাড়ি করলে খুন করে ফেলবে।
লাবনী আক্তারের স্বামী বলেন, আমি ও আমার পরিবারের লোকজন নিরাপত্তা হীনতায় ভুগছি। ওরা নেশা করে। ওদের যন্ত্রনায় এলাকাবাসী অতিষ্ট। আমি আমার পরিবারের নিরাপত্তা চাই এবং এই কিশোর গ্যাং এর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহনের জন্য সংস্লিস্ট কর্ৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর