# গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে সশস্ত্র বাহিনীর কল্যাণসমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারী) দুপুরে গোদাগাড়ী উপজেলা পরিষদ হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মোঃ দুরুল হোদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জাহিদুল ইসলাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মফিজুল হক।
সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির গোদাগাড়ী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়, সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয় সার্জেন্ট (অবঃ) মোঃ আসাদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ল্যান্ড কর্পোরেল (অবঃ) মোঃ সোহেল রানা, এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সার্জেন্ট মোঃ বুলবুল আহমেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সার্জেন্ট মোহাম্মদ মোজাফফর আহমেদ। সম্মেলনে সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির অন্যান্য সদস্যবৃন্দসহ আগত অতিথিগণ উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর