1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা    - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
জেলা জুড়ে উৎসবের আমেজ: রাষ্ট্রপতিকে নিজ জেলায় বরণ করতে প্রস্তুত ঠাকুরগাঁও নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ১ শ্যামনগর উপজেলা প্রেসক্লাব নির্বাচন ২০২৬: ৩৩ ভোট পেয়ে টানা দ্বিতীয়বার সভাপতি মনির, সম্পাদক লিটন সারিয়াকান্দিতে এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণে জটিলতা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত মহেড়া ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা: চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আলী হোসেন খান খোকনের আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না

গোদাগাড়ীতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা   

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর নওশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মুজলিয়া খাতুনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে বিভাগীয় তদন্তে মামলা রুজু সরকারী কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের হয়েছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মুজলিয়া খাতুন বিরুদ্ধে আনীত অভিযোগসমূহের তদন্ত প্রতিবেদনে প্রাথমিক সত্যতা পাওয়ার কারণে “সরকারী কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা, ২০১৮” এর ও (খ) ধারা অনুযায়ী অসাদাচরণের দায়ে দোষী মুজলিয়া।জেলা প্রাথমিক শিক্ষা অফিসের রাজশাহী সারক নং৩৮.০১.৮১০০.০০.০০.০০৩.২৪/২০৪৭  ০৪ নভেম্বর ২০২৪ ইং তারিখে অভিযুক্ত হন বিভাগীয় মামলায়। গোদাগাড়ীর চর নওশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মুজলিয়া খাতুনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, তিনি বিদ্যালয়ে পাঠদান ও ব্যবস্থাপনায় যথাযথ পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছেন, একক সিদ্ধান্তে বিদ্যালয় পরিচালনা করেছেন, এবং বিভিন্ন আর্থিক বিষয়ে সঠিক হিসাব রাখেননি। তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে তিনি অভিভাবকগণ ও বিদ্যালয় সভাপতির সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন, টয়লেট মেরামত না করার কারণে শিক্ষার্থীদের দুর্ভোগে ফেলেছেন, এবং পুরানো বই বিক্রি করেছেন।  এসব অভিযোগের ভিত্তিতে তাকে শৃঙ্খলা ও আপীল বিধিমালা অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়েছে এবং শাস্তি প্রদানের জন্য ১০ কার্যদিবসের মধ্যে তার আত্মপক্ষ সমর্থনে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মুজলিয়া খাতুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মুজলিয়া খাতুন এর বিভাগীয় মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আল মামুন তিনি বলেন, এ বিষয়ে বিভাগীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট