1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এবং প্রতিবন্ধী অধিকার সংরক্ষণ সংস্থার যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল দশটায় উপজেলা চত্বর থেকে একটি সুসজ্জিত র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটরিয়াম হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

প্রতিবন্ধী অধিকার সংরক্ষণ সংস্থার সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাদাত রত্ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. নাজমুস সাদাত রত্ন বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং সমাজের অপরিহার্য অংশ। যথাযথ প্রশিক্ষণ, শিক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা দেশের সামগ্রিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম।

সভায় বক্তারা প্রত্যেক প্রতিবন্ধী ব্যক্তির অধিকার, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে আরও সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট