1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজীপুর-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

গাজীপুর-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন ঘিরে মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে গাজীপুর-৫ (কালীগঞ্জ-পূবাইল-বাড়িয়া) আসনে বিভিন্ন দলের সাতজন প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং একজন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে বিভিন্ন দলের কালীগঞ্জ ও গাজীপুর সহ মোট ৯জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করে ছিলেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্র্মতা এটিএম কামরুল ইসলামের নিকট তাঁর মনোয়নপত্র জমা দেন। এসময় উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার ও সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, আশরাফী হাবিবুল্লাহ, মো. খায়রুল আহসান মিন্টু ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

Open photo NaN

পরে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকে মনোনীত প্রার্থী মোঃ আল আমিন দেওয়ান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্রমতা এটিএম কামরুল ইসলামের নিকট তাঁর মনোয়নপত্র জমা দেন। এসময় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মো. আলী হোসেন ভূইয়া, উপজেলা সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন, আলহাজ্ব দেওয়ান সফিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

পরে গণফোরাম মনোনীত প্রার্থী মোঃ কাজল ভুইয়া (উদীয়মান সূর্য), জনতার দল মনোনীত প্রার্থী আজম খান (কলম), জনতা দলের পক্ষে কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: নোমান, আবু জাফর (রিপন), কাউম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গাজী আতাউর রহমান (হাত পাখা), ইসলামী আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম, ইসলামী আন্দোলন কালীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা আবু হানিফ, জাকির হোসেন মোক্তার,বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী রুহুল আমিন (রিকসা),খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মওলানা রুহুল আমিন, গাজীপুরী, ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ খায়রুল হাসান (দাঁড়িপাল্লা),বাংলাদেশ জামাত ইসলামী কালীগঞ্জ উপজেলা আমির আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক এড: তাইজুল ইসলাম, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (কামাল), এড: লুৎফর রহমান প্রধান,এড: আব্দুল বাসেত মোল্লা নিজ নিজ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন।

বিকেলে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ডাঃ শফিউদ্দিন সরকার (লাঙ্গল) গাজীপুর রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন। গণফোরামের অপর প্রার্থী মোঃ সোহেল মিয়া (উদীয়মান সূর্য) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা প্রদান করেননি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট