মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুর ৫ আসনের কালীগঞ্জ ( পুবাইল- বাইড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একে এম ফজলুল হক মিলন এর কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া( মুলগাঁও) এলাকায় আফতাব উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১১ টার সময় আফতাব উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভা টি পবিত্র কোরআন তেলোয়াত এর মাধ্যমে শুরু হয়েছে, পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আফতাব উদ্দিন মডেল উচ্চ বিদ্যাদলয়ের ৬ শ্রেনীর শিক্ষার্থী সামিউল ইসলাম, গীতা পাঠ করেন : রাজ বর্মন,বাইবেল পাঠ করেন : রহিত শর্মা। মতবিনিময় সভাটি আফতাব উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালক মো: হারুন উর রশিদ এর সভাপতিত্বে ঢাকা কলেজ এর সাবেক ছাত্র - নেতা এইচ এম আবু বকর সিদ্দিক এর সঞ্চালনায় মতবিনিময় সভা টি অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : গাজীপুর ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী একে এম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : একে এম ফজলুল হক মিলন এর স্ত্রী সম্পা হক। অনুষ্ঠানে বিদ্যালয়ের অভিভাবকরা বিদ্যালয় এবং এলাকায় সমস্যার কথা তুলে ধরেন,এবং ত্রাদোশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে অঙ্গিকার ব্যক্ত করেন।
এলাকা বাসীর পক্ষে বক্তব্য রাখেন বাবু শুদাশু দাস,জুলিফা আহমেদ,ইলমি ইসলাম, মারিয়া আক্তার। এবং শিক্ষকদের সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন লিটন মাস্টার। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন : কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান, সহ কালীগঞ্জ উপজেলা ও কালীগঞ্জ পৌর বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতৃত্বী বৃন্দ উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর