# মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার.....................................................
বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোজ বৃহস্পতিবার বিকাল পাঁচ ঘটিকার সময় কালীগঞ্জ আওয়ামী লীগের কার্যালয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবীন হোসেন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম এর সঞ্চলনায় বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নয়টি ওর্য়াড এর সভাপতি ও সাধারণ সম্পাদক গন বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন : কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু পরিমল চন্দ্র ঘোষ। বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন : কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম সুমন,শহিদুল ইসলাম শিমুল কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা আনোয়ার, পৌর আওয়ামী মহিলা লীগের সভাপতি, আমিরুন নেছা,সাধারণ সম্পাদক নার্গিস বেগম।
উক্ত অনুষ্ঠানে কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ বর্ধিত সভায় আলচ্য বিষয় ছিল :জাতীয় শোক দিবস ১৫ আগস্ট উপলক্ষে, বিভিন্ন কর্মসূচি, ( বিভিন্ন ওর্য়াডে অনুষ্ঠান করা) ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ রুপান্তর করার জন্য আবার নৌকা মার্কায় ভোট দিয়ে পূনরায় জয়যুক্ত করে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে বিপুল ভোট দিয়ে পূনরায় জয়যুক্ত করতে প্রত্যয় ব্যক্ত করেন, আর কোন আলোচনা না থাকায় উপস্থিত সকল কে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সভাপতি এস এম রবীন হোসেন অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর