1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেফতার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৩৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পলাশবাড়ী, গাইবান্ধা থেকে…………………………….

গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশ ঢাকা-রংপুর মহাসড়কে গাড়ী তল্লাশি করে এক নারী মাদককারবারি কে গ্রেফতার করেছে। এসময় এ নারীর নিকট হতে ৪৮ বোতল নিশিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

 

থানা সুত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এর নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ)  সুলতান মাহমুদ এর নেতৃত্বে এএসআই (নিঃ) আঃ সবুর সঙ্গীত ফোর্স নিয়ে বরিশাল ইউনিয়নের  দুবলাগাড়ী নামক স্থানে অবস্থান নেন। জনৈক ব্যক্তি আশরাফুল ইসলামের দোকানের পশ্চিম পার্শ্বে ঢাকা-রংপুর মহাসড়কের উপর গাড়ি চেকিং ডিউটি করাকালে ৪ আগস্ট বৃহস্পতিবার রাত সোয়া ১ টার সময় যাত্রীবাহী বাস আলম এন্টারপ্রাইজ যাহার রেজি নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৬৪২৩ থামিয়ে চেকিং করাকালে বাসের যাত্রী বেশে মাদককারবারি নারী সুফিয়া বেগম (৫০) এর হেফাজত হইতে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

 

গ্রেফতারকৃত সুফিয়া বেগম (৫০) ঠাকুরগাও জেলার হরিপুর উপজেলার মশালডাঙ্গী গ্রামের মৃত আবুল কালামের স্ত্রী বলে জানা যায়।

 

এবিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, পলাশবাড়ী থানার মামলা নং-০৬/২০৯, তারিখ-০৪/০৮/২০২২, ধারা-৩৬(১) এর ১৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট