প্রিন্ট এর তারিখঃ মার্চ ৭, ২০২৬, ৫:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ৯:৫৮ এ.এম
গণ অভ্যুথানের আকাঙ্খার প্রতিফলন করতেই গণভোটঃ অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার

বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ গণ অভ্যুথানের আকাঙ্খার প্রতিফলন করতেই গণভোট আয়োজন করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি গণভোটে সবাইকে অংশগ্রহন ও হ্যা ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার হ্যা এর পক্ষে বলছে কারণ, সরকার গণ অভ্যুথানের গঠিত সরকার, গণ অভ্যুথানের আকাঙ্খার প্রতিফলন করতেই গণভোট।
জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা অংশগ্রহন করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর