1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নতুন স্টাডি কর্নার উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নতুন সংযোজিত স্টাডি কর্নার উদ্বোধন করা হয়েছে। আজ ০৮ সেপ্টেম্বর সোমবার বাদ জোহর ফিতা কেটে এই স্টাডি কর্নার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি জ্ঞানচর্চা ও আত্মশুদ্ধির কেন্দ্রও। মুসলমানদের হৃদয়ের প্রশান্তি ও চরিত্র গঠনে ধর্মীয় গ্রন্থ পাঠের ভূমিকা অপরিসীম। নতুন সংযোজিত এই স্টাডি কর্নারে ইসলামী দর্শন, কোরআন-হাদিসের ব্যাখ্যা ও নৈতিক মূল্যবোধভিত্তিক বই যুক্ত করা হবে, যা শিক্ষক-শিক্ষার্থীসহ সবার জন্য সহজলভ্য হবে। বিশ্ববিদ্যালয় শুধু আধুনিক শিক্ষা নয়, নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশেও কাজ করছে। মসজিদভিত্তিক এই উদ্যোগ আমাদের ক্যাম্পাসে আত্মিক প্রশান্তি ও জ্ঞানের আলো ছড়িয়ে দেবে।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর শরিফ মোহাম্মদ খান, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ, শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলীসহ শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উদ্বোধনের পর দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট