1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনা বিশ্ববিদ্যালয়ে পিআইবি’র মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু ‎ - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

খুলনা বিশ্ববিদ্যালয়ে পিআইবি’র মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু ‎

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৫৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ‎শহিদুল্লাহ্ আল আজাদ, খুলনা থেকে:‎ ‎খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ১০ আগস্ট রবিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতায় একাডেমিক ও পেশাগত দিক একে অপরের পরিপূরক। খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের একাডেমিক উৎকর্ষ অর্জনের পাশাপাশি পেশাগতভাবে আরও দক্ষ হওয়া প্রয়োজন। এ ধরনের প্রশিক্ষণ সেই দক্ষতা বাড়াতে সাহায্য করবে। তিনি বলেন, সাংবাদিকতার মাধ্যমে সমাজের বাস্তব চিত্র উঠে আসে। তবে এটি কারও ক্ষতির উদ্দেশ্যে হওয়া উচিত নয়। গঠনমূলক সমালোচনা থাকা উচিত, কিন্তু তা যেন কাউকে হেয়প্রতিপন্ন না করে। সমাজের কাউকে হেয় করা সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী। ‎

উপচার্য ক্যাম্পাস সাংবাদিকদের উদ্দেশে বলেন, সংবাদ পরিবেশনের সময় বানান, বাক্য গঠন, বস্তুনিষ্ঠতা, সংবাদের গুরুত্ব ও প্রাসঙ্গিকতার দিকে বিশেষ নজর দিতে হবে। সংবাদে ভুল হলে কেবল সাংবাদিকের যোগ্যতা নিয়েই প্রশ্ন ওঠে না, বরং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিও ক্ষুণ্ন হতে পারে। ‎সিটিজেন জার্নালিজমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পাশাপাশি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরছে। এটি মূল সাংবাদিকতা না হলেও সিটিজেন জার্নালিজম, যা সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ঢাকার সাংবাদিকতা ও আঞ্চলিক সাংবাদিকতা আলাদা। আঞ্চলিক পর্যায়ে সাংবাদিকদের অলরাউন্ডার হতে হয়, সব ধরনের খবর নিজেকেই করতে হয়। ক্যাম্পাস সাংবাদিকদের রিপোর্টিংয়ের সুযোগ সীমিত, তাই সাধারণ সংবাদের পাশাপাশি বিশ্লেষণধর্মী ও মানবিক রিপোর্টে মনোযোগী হতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে, যাতে সহজেই তথ্য পাওয়া যায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। সঞ্চালনা করেন ক্যাম্পাস রিপোর্টার সুমাইয়া আক্তার। প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট