1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ-এর মন্দির পরিদর্শন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ-এর মন্দির পরিদর্শন

  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ইমরান হোসেন, বটিয়াঘাটা , খুলনা………………………………

খুলনা জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ গতকাল ২২ অক্টোবর বটিয়াঘাটা উপজেলার উত্তর শৈলমারী ও কৈয়া বাজার মন্দির পরিদর্শন করছেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তিনি বলেন,বাংলাদেশে আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যে দল অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে। আওয়ামীলীগের আমলেই বাংলাদেশের সকল ধর্ম জাতির মানুষ নিশ্চিন্তে নিরাপদে বসবাস করে। জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ উন্নয়নের এক রোল মডেল হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে। শেখ হাসিনা মানেই উন্নয়ন, শেখ হাসিনা মানেই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন।তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, সদস্য শিউলি সরেয়ার, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শিউলি বিশ্বাস, জেলা সৈনিক লীগ সভাপতি এস এম ফরিদ রানা, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক আহসান আহমেদ পাভেল, প্রচার সম্পাদক চিশতী নাজমুল হাসান,২৮ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেখা বেগম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নিত্যানন্দ বৈরাগী, আওয়ামীলীগ নেতা সুজয় কান্তি মন্ডল, নির্মল চন্দ্র রায়, সুনীল বৈরাগী, অমল মন্ডল, অমলেন্দু বিশ্বাস, সমরেশ মল্লিক, রথিন্দ্রনাথ বৈরাগী, ইয়াছিন রেজা, অনিন্দ বৈরাগী, পুষ্পক মন্ডল প্রমুখ ।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট