1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

খুলনায় অস্ত্রধারী সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার,

  • প্রকাশের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোল্লা জাহাঙ্গীর আলম, খুলনা থেকে………………………………………………………

খুলনা জেলার লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ দুলাল তালুকদার (২৮) নামে একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তার নামে নানা অপরাধে ৮/৯টি মামলা রয়েছে বলে জানিয়েছেন লবণচরা থানার ওসি মো: এনামুল হক।

পুলিশ সুত্র জানায়, কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ তাজুল ইসলাম’র তদারকিতে ওসি মোঃ এনামুল হক নের্তৃত্বে লবণচরা থানার একটি টিম লবণচরা থানাধীন মতিয়াখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

রবিবার ১০ সেপ্টেম্বর বিকালে অন্য দুটি মামলায় পলাতক আসামী মোঃ দুলাল তালুকদার (২৮)কে গ্রেফতার করা হয়। এরপর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ দুলাল তালুকদার তাহার ভাড়াটিয়া বাড়ির পূর্ব পাশে ইটের বাউন্ডারী ওয়ালের পাশে ঝোপঝড়ের মধ্যে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছে মর্মে স্বীকার করে। পরবর্তীতে আসামীর দেওয়া তথ্য মতে ও দেখানো মতে কেএমপি খুলনার লবণচরা থানাধীন হাজী মালেক কবরস্থানের দক্ষিনপাশে অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, ৩টি ১২ বোর শর্টগানের কার্তুজ, ১টি ষ্টীলের তৈরি বাটযুক্ত চাপাতি, ১টি ষ্টীলের তৈরী চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

উক্ত বিষয়ে আসামী মোঃ দুলাল তালুকদারের বিরুদ্ধে লবণচরা থানার মামলা নং-০৭ দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট