1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় হত্যা মামলার আসামীকে গুলি করে হত্যা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শিবগঞ্জে মাদ্রাসার সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখল এলাকাবাসী, উদ্ধার করল পুলিশ “নজরুলের চেতনা ধারণ করে মানবিক সমাজ গঠন করতে হবে”: আত্রাইয়ে এম‌পি রেজু

খুলনায় হত্যা মামলার আসামীকে গুলি করে হত্যা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৩৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

উৎপল ঘোষ,(ক্রাইম রিপোর্টার) খুলনা ফিরে…………………………….

খুলনায় আওয়ামীলীগ নেতা হত্যা মামলার অন‍্যতম আসামী জুলফিকার মোল‍্যা (নাঈম) (৩৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল রাত সাড়ে ৯ টার দিকে নগরীর মুজগুন্নী বাসস্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে।নিহত জুলফিকার ওরফে মুন্না দীঘলিয়া উপজেলার সুগন্ধী গ্রামের সোহরাব মোল্যার ছেলে। সে সেনহাটি বাজার কমিটির সেক্রেটারি ছিল।

 

নিহতের মামা রিয়াজ বলেন, মুন্না গত এক বছর ধরে নগরীর মুজগুন্নী নানা বাড়িতে থাকত। সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় সে। রাত প্রায় ৯ টার দিকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ওই সময়ে মুজগুন্নী বাসস্ট্যান্ডের সামনে পৌঁছালে সামনে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসী দু’জন যুবক খুব কাছ থেকে গুলি ছুড়ে। এসময় ছোড়া গুলির একটি গুলি তার বাম চোয়ালে লাগে। ঘটনাস্থলে সে লুটিয়ে পড়ে। এরপর জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য অতিরিক্ত পরপর দুইটি গুলি ছোড়ে। মৃত্যু নিশ্চিত করে দুবৃত্তরা মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।

 

নিহত মুন্না দিঘলিয়ার সেনহাটী ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহ-প্রচার সম্পাদক গাজী আঃ হালিম হত্যা মামলার চার্জশীটভুক্ত অন্যতম আসামি ছিল। তার নামে দিঘলিয়া থানাসহ খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

 

খালিশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, মুজগুন্নী এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে নিয়ে আসলে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে তিনি মনে করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট