1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
বরিশালে নানা কর্মসূচীর মধ্য ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী  লালপুরে সাজাপ্রাপ্ত ২জন পলাতক আসামী গ্রেফতার প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ পরিদর্শন রাজশাহী চিড়িয়াখানাকে সাফারি পার্কের আদলে সাজানো হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মির্জাপুরের মহেড়া ইউনিয়নের চেয়ারম্যান  কর্তৃক একজন নারীকে নির্যাতনর করার অভিযোগ, ভিডিও ভাইরাল  লালপুরের মোহরকয়া এলাকা থেকে ৪৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রেজাউল আটক পরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুল ইসলাম সোনামসজিদ স্থল  বন্দরের  গত অর্থ বছরে  রাজস্ব আদায়  প্রায় ৮২০ কোটি টাকা সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বাড়ি বাগমারায় দারিদ্র্যকে হার মানিয়ে একসঙ্গে প্রাথমিক বৃত্তি পেল জমজ ভাই-বোন

খুলনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যেদিয়ে পবিত্র আশুরা পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শহিদুল্লাহ্ আল আজাদ, খলনা থেকে………………………………..

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালন করা হয়। ৬৮০ খ্রিস্টাব্দে ৬১ হিজরি সনের এই দিনে ফোরাত নদীতীরবর্তী কারবালায় শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রা.)। তিনি হজরত আলী (রা.) ও হজরত ফাতেমার (রা.) ছেলে। হজরত আলীর (রা.) মৃত্যুর পর খলিফা হন হজরত মুয়াবিয়া (রা.)। জীবদ্দশাতেই তিনি ছেলে ইয়াজিদকে উত্তরাধিকার মনোনীত করেন। ইয়াজিদের আনুগত্য স্বীকারে অস্বীকৃতি ও প্রতিবাদে মদিনা ছেড়ে মক্কা হয়ে কুফার উদ্দেশে হিজরত করেন ইমাম হোসাইন (রা.)। পথে কারবালায় থামেন সঙ্গীদের নিয়ে। হোসাইন (রা.) ও তাঁর অনুসারীদের আটক করে মদিনায় ফিরিয়ে নিতে ইয়াজিদের নির্দেশে উমর ইবনে সাদ আবি ওয়াক্কাসের নেতৃত্বে ৪ হাজার সৈন্য কারবালায় প্রবেশ করে। আত্মসমর্পণে বাধ্য করতে ইমাম হোসাইনের (রা.) শিবিরে পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তৃষ্ণায় কাতর হয়ে পড়লেও ইমাম হোসেইন আত্মসমর্পণে অস্বীকৃতি জানান। ১০ মহররম ইয়াজিদ বাহিনীর অবরোধের বিরুদ্ধে অসম যুদ্ধে ইমাম হোসাইন ও তাঁর ৭২ সঙ্গী শহীদ হন। শিমার ইবনে জিলজুশান কণ্ঠদেশে ছুরি চালিয়ে মহানবী (সা.) এর প্রিয় দৌহিত্রকে হত্যা করে।

 

এছাড়াও ১০ মহররম বহু স্মরণীয় ও যুগান্তকারী ঘটনা সংঘটিত হওয়ায় বিভিন্ন দিক দিয়ে এ মাসের গুরুত্ব অপরিসীম। প্রথম মানব হজরত আদমকে (আ.) সৃষ্টি করা এবং একই দিনে তার জান্নাতে প্রবেশ সহ হজরত আদম (আ.) কে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ এবং দোয়া কবুল সহ বিবি হাওয়াকে আরাফাতের ময়দানে জাবালে রহমতে পুনঃসাক্ষাৎ লাভ। সর্বশ্রেষ্ঠ ও প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) মক্কা শরিফ থেকে হিজরত করে মদিনা শরিফে আগমণ সহ এই বিশ্ব জগৎতের অন্যতম ইতিহাস ও ঐতিহ্য এই দিন।

 

এদিকে পবিত্র আশুরা পালন উপলক্ষে খুলনায় ধর্মীয় প্রতিষ্ঠান সহ ইসলামী সাহিত্য সাংস্কৃতি সংসদ বিভিন্ন প্রতিষ্ঠান দিনব্যাপী ইসলামি সংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণী বিশেষ আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল সহ মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য পবিত্র কুরআন তেলাওয়াত, নফল ইবাদত, কবর যিয়ারত, মসজিদ মাদ্রাসা খাদ্য বিতরণ বাড়ীতে বাড়ীতে বিশেষ দোয়ার আয়োজন করে খুলনার সকল স্থানে রুহের মাগফেরাত কামনা সহ ইসলামী শিক্ষা ও পরিপূর্ণ মুমিন হওয়া সকল ভুলের ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে এই মহান দিনটা পালন করেন। এ দিকে খুলনায় ১২ আলতাপোল লেনস্থ আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ইমাম বাড়িতে শোক কর্মসূচী ও তাজিয়া মিছিল পালিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট