প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৬, ২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২২, ৩:২৭ পি.এম
খুলনায় এসএসসি পরীক্ষা চলাকালীন নিষেধাজ্ঞা

# মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ খুলনা থেকে ......................................
খুলনাসহ সারাদেশে আগামী ১৯ জুন থেকে ৬ জুলাই এসএসসি পরীক্ষা।পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন এলাকার ৩৩ টি কেন্দ্রে অনুষ্ঠেয় ২০২২ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসব পরীক্ষা চলাকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনারের ক্ষমতাবলে নিম্নলিখিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। উক্ত এসএসসি ও দাখিল পরীক্ষার দিন সকাল ৮টা থেকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চতুর্দিকে ২শ’ গজের মধ্যে পাঁচ বা ততাধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবে না।
এ দিকে এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবে না। এছাড়া ও পরীক্ষা কেন্দ্র এলাকায় কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে শব্দ করা যাবে না। উক্ত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা স্বাক্ষরিত এক আদেশে এসকল তথ্য জানানো হয়েছে।#
আরজা/০২
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর