1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

খুলনার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে তামার তারসহ আটক ৩, মাইক্রোবাস জব্দ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শেখ শহীদুল্লাহ্ আল আজাদ, খুলনা ব্যুরো…………………………………

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র “বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি পাওয়ার প্লান্টের ২শ’ ৪৩ কেজি তামার তারসহ চোরচক্রের ৩ জন সদস্যকে আটক করেছে ৩ আনসার ব্যাটালিয়ন, রামপাল ক্যাম্পের সদস্যরা।

আটককৃতরা হলেন- জেলার ফকিরহাট উপজেলার ভাড়াশিয়া গ্রামের আশরাফ আলীর পুত্র মোঃ মেহেদী হাসান সৌরভ (১৯), খুলনার রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামের নুর মোহাম্মদ শেখের পুত্র মোঃ মাহাবুব হোসেন (২১) ও খুলনার সোনাডাঙ্গা গোবর চাকা এলাকার মফিজ সরদারের পুত্র মোঃ জাহাঙ্গীর সরদার (৪৮)।

২১ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর গেটে অভিযান চালিয়ে চোর চক্রের ওই ৩ সদস্যকে আটক করে রামপাল থানায় সোপর্দ করে আনসার ব্যাটালিয়ানের সদস্যরা। এ সময় তামার তার বহণকারী একটি কালো রঙের HIACE মাইক্রোবাস জব্দ করা হয়।

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর গেটে অভিযান চালিয়ে তিন চোরকে আটক করে ৩ আনসার ব্যাটালিয়ান রামপাল ক্যাম্পের সদস্যরা। আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আজ ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের রাষ্ট্রীয় সম্পদ চুরির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট