
আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্র্রতিনিধি: দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউ (VWG) কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গ্রামীণ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার সরকারের এই মহতী উদ্যোগের অংশ হিসেবে উপকারভোগীদের হাতে নির্ধারিত চাল তুলে দেওয়া হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় সখিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোখলেছুর রহমান, নূর মোহাম্মদ, রবিউল ইসলাম, নাজিমউদ্দীন, শেখ মোয়াজ্জেম হোসেন, ডা. নজরুল ইসলাম, আবুল হোসেন, কালাম সরদার এবং মহিলা ইউপি সদস্য মোছা. সাজু পারভীন, রেহেনা খাতুন ও জুলেখা খাতুন প্রমুখ।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে কার্ডধারীদের মাঝে চাল বিতরণ সম্পন্ন হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর