1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

খুলনায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৪২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ‎শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ ‎ ‎খুলনা মহানগরীর কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক সমাজের সাথে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং শিক্ষা সংক্রান্ত শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‎ শুক্রবার ২২ আগস্ট বিকেলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ও বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উদ্যোগে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সাধারন সম্পাদক শফিকুল আলম তুহিন। আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যক্ষ মাজহারুল হান্নান, দৈনিক সময়ের খবরের প্রকাশক ও সম্পাদক তরিকুল ইসলাম, ডা: হুমাইরা মুসলিমা বাবলি, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনর সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন।

সভায় বক্তারা বলেন, কিন্ডারগার্টেন স্কুল গুলোর আরো উন্নয়ন প্রয়োজন। বেশিরভাগ স্কুল গুলোর অবকাঠামোগত অবস্থা অনেক খারাপ। কিন্ডারগার্টেন স্কুলের বেশিরভাগ শিক্ষকের বেতন অনেক কম। তাই এই জায়গাটির দিকে সবার নজর দেওয়া জরুরী বলে মনে করেন তারা। তবে তারেক রহমানের দেওয়া ৩১ দফায় শিক্ষার উন্নয়নের ব্যাপারে বলা হয়েছে। সে বিষয়ে আলোচনা করেন বক্তারা।

এছাড়াও এবারের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে কিন্ডারগার্টেন স্কুলের উন্নয়নসহ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা হবে বলে জানান প্রধান অতিথি নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট