1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

খাল দখল করে দেওয়ার ঘটনায় নাটোরের লালপুরের সহকারী কমিশনার(ভূমি)কে আদালতের শোকজ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর……………………………………….

নাটোরের লালপুর উপজেলার হাবিবপুর মৎস্যজীবী সমবায় সমিতি ও জলমহাল কমিটির বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন আদালত। পরে সেই আদালতের আদেশ অমান্য করে লালপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি)বিবাদী পক্ষকে দখল করে দিয়েছেন মর্মে অভিযোগ উঠলে আদালত লালপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত আমান আজিজকে শোকজ নোটিশ প্রদান করেন। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি)আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেই শোকজ নোটিশের উপযুক্ত জবাব আদালতে প্রেরন করেছেন বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, উপজেলার জোত রাম নাথ জলমহাল চন্দনা খালের ইজারাকে কেন্দ্র করে এই আদেশ দেওয়া হয়। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই সমিতি ও জলমহাল কমিটির পক্ষ নিয়ে একটি সরকারি খাস পুকুর দখল করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত আমান আজিজ। আরও জানা যায়, ১৭ই আগষ্ট রামপাড়া মৎস্যজীবী সমিতির সভাপতি সুলতান বাদী হয়ে নাটোরের সহকারী জজ আদালতের ওই সমিতি ও জলমহালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে আদালত ওই আদেশ প্রদান করেন বলে জানা গেছে।

এবিষয়ে পূর্বের ইজারাদার ও রামপাড়া মৎস্যজীবী সমিতির সভাপতি সুলতান বলেন, পুকুর ফিরে পাওয়ার জন্য ১৭ই আগষ্ট নাটোরের সহকারী জজ আদালতের মামলা দায়ের করি। পরে আদালত জলমহাল কমিটি ও হাবিবপুর সমাবায় সমিতির সভাপতি হাফিজুর রহমান কে পুকুর দখলে যেতে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন আদালত। কিন্তু আদালতের আদেশ অমান্য করে লালপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত আমান আজিজ আমাকে না জানিয়ে পুকুর দখলে আসেন। আমি বিষয়টি আদালতে অবগত করব। এ বিষয়ে বাদীর পক্ষের এ্যাডভকেট আতিকুল হক আদালতের নিষেধাজ্ঞার বিষয়টির সত্যতা স্বিকার করে বলেন, আদলাত এবিষয়ে লালপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত আমান আজিজকে শোকজের নোটিশ দিয়েছেন। কিন্তু তিনি শোকজের জবাব দেননি। এ

বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত আমান আজিজ সংবাদ কর্মীদের জানান, প্রথম পক্ষকে খাস ইজারা দেওয়ার পরে ৪ মাসেও তারা আমাদের ভূমি অফিসে কোন যোগাযোগ করেনি, রাজস্ব খাতেও তারা কোন টাকা জমা দেননি। পরবর্তীতে আমাদের কর্তৃপক্ষ ঐ খালে লাল নিশানা দিয়েও তাদের কোন খবর মিলেনি,পরে পুনরায় নতুন রেজুলেশনে মাধ্যমে পরের পক্ষকে ইজারা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন এটা একটি অপ মামলা। সেই মামলার সূত্রধরেই সহকারী কমিশনার বরাবর শোকজ নোটিশ এসেছে। ইতি মধ্যেই সেই শোকজ নোটিশের উপযুক্ত জবাব আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট