1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৫২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : বিএনপির চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে শনিবার (১৬আগস্ট) বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যনারে বিকেল ৫ টায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে রাজশাহী জেলা ছাত্রদল সদস্য আল-আমিন জমাদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদল নেতা আশিক ইকবাল হিমেল, জেলা স্বেচ্ছা সেবকদল নেতা ফয়সাল আহম্মেদ, উপজেলা যুবদল সাবেক সদস্য রাশিদুল ইসলাম, হাসিবুল ইসলাম, উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক আমির হোসেন, টনিজ আহম্মেদ, রাজশাহী মহানগর ছাত্রদল সদস্য তুষার আহম্মেদ, বাঘা পৌর ছাত্রদল আহবায়ক শিমুল ইসলাম, সদস্য সচিব মাসুম পারভেজ, জেলা ছাত্রদল সাবেক সহ-সভাপতি শরিফুল ইসলাম শিমুল হোসেন প্রমুখ।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ রাসেল আহম্মেদ, অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবদল নেতা খালেদ মাহমুদ মিঠু। বক্তব্যকালে আল আমিন বলেন, দেশনায়ক তারেক রহমান খুব শীঘ্রই দেশে এসে নেতৃত্ব দেবেন। তার নের্তৃত্বেই ঐক্যবদ্ধ বিএনপি ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠন করবে। তিনি বলেন,ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তার দোসরা ওৎ পেতে আছে। সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। আর যেন আমাদের জুলাই-আগষ্ট ফিরে দেখতে না হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে। তিনি ৮১ বছরে পা দিয়েছেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট