
নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি: শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ও শ্রেণি কার্যক্রম স্বাভাবিক রাখা এবং শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসমুখী করার লক্ষ্যে রাজশাহী জেলার সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার কঠোর নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
নির্দিষ্ট সময়ে কোচিং সেন্টার বন্ধের সময়সূচী:
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ অক্টোবর (সোমবার) থেকে প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন সময় অর্থাৎ সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী জেলার আওতাধীন সকল প্রকার একাডেমিক ও প্রাইভেট কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে। পরবর্তী নতুন কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর ও বলবৎ থাকবে।
বাস্তবায়নে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী:
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়, এই নির্দেশনা মাঠপর্যায়ে কঠোরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শিক্ষা কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে স্ব-স্ব দপ্তরগুলোকে তদারকি জোরদার করার অনুরোধ জানানো হয়।
জেলা প্রশাসনের এমন উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে এবং পাঠদানের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে বলে মনে করছেন স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবক মহল।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর