1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুর্বৃত্তের হাতে ব‍্যবসায়ী খুন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুর্বৃত্তের হাতে ব‍্যবসায়ী খুন

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৪৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

# আরিফুল ইসলাম জয় , ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম……………..

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলতাফ হোসেন ফিরোজ (১৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, শনিবার (২৫ জুন) দিবাগত মধ্যরাতে। নিহত যুবক উপজেলার বলদিয়া ইউনিয়নের রাঙ্গালীর কুটি গ্রামের মৃত মল্লুক চানের ছেলে আলতাফ হােসেন ফিরােজ (১৮)।

তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। নিহতের বড় ভাই সাদ্দাম হােসেনের স্ত্রী জেসমিন আক্তার জানান, প্রতিদিনের মতো ঘটনার দিন শনিবার রাতে ১২টার সময় দােকান বন্ধ করে মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল ফিরোজ। পথে জােনাব আলীর বাঁশঝাড়ের কাছে পৌঁছালে কয়েকজন দূর্বৃত্ত তার পথ রােধ করে ধারালাে অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয় এবং মারধর করে।

এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে তাকে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায় । ফিরোজকে উদ্ধার করে বাড়িতে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে রোববার সকালে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠায় কচাকাটা থানা পুলিশ। তিনি আরও বলেন ,ফিরোজ খুব সহজ সরল ছিলো। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। কচাকাটা থানার অফিসার ইনচার্জ জাহেদুল ইসলাম বলেন, খুনের প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দােষীদের গ্রেফতার করতে পুলিশ মাঠে কাজ করছে।#

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট