প্রিন্ট এর তারিখঃ মার্চ ৫, ২০২৬, ১১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৫, ৩:৫৩ পি.এম
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি...
কুষ্টিয়া সদর উপজেলার আলামপুরে সড়ক দুর্ঘটনায় খবির উদ্দিন (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া- খুলনা মহাসড়কের সদর উপজেলার আলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আলামপুর এলাকার খবির উদ্দিন ভ্যান নিয়ে বাজারে যাওয়ার পথে আলামপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি স্যালো ইঞ্জিন চালিত ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক খবির উদ্দিন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, আলামপুর এলাকায় ভ্যান ও ট্রলির সংঘর্ষে ভ্যানচালক নিহত হওয়ার খবর পেয়েছি। নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর