1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

কুষ্টিয়ায় ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কু‌ষ্টিয়া প্রতিনিধি !!!
কু‌ষ্টিয়া সদর উপজেলায় নিজ ঘর থেকে আব্দুর রহমান উজ্জল (৩৫) নামে এক ব্যবসায়ীর মাথায় গু‌লিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।
রবিবার (৮ জুন) সকালে কুষ্টিয়া উপজেলার পা‌টিকাবাড়ি ইউনিয়‌নের তাহাজ‌মোড় এলাকা থে‌কে মরদেহটি উদ্ধার ক‌রে পুলিশ। পরে ময়নাতদ‌ন্তের জন্য কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পাঠানো হয়েছে। মরদেহের পাশ‌ থে‌কে এক‌টি পিস্তল ও চিরকুট উদ্ধার করা হ‌য়ে‌ছে।
ঘটনাস্থ‌লে থাকা পা‌টিকাবা‌ড়ি ক্যাম্প পু‌লি‌শের সহকারী উপ-প‌রিদর্শক(এসএসআই) শামসুল হক এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।
নিহত আব্দুর রহমান একই ইউনিয়‌নের পাটিকাবা‌ড়ি বাজার এলাকার মৃত ওসমা‌নের ছেলে। এক‌টি বিস্কুট কোম্পানির প‌রি‌বেশক ছাড়াও স্থানীয় বাজা‌রে তার ফ‌টোক‌পির দোকান ছিল। পুলিশের ধারণা পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।
পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, তাহাজ‌মো‌ড় এলাকায় নিজ জ‌মির উপর এক‌টি টি‌নের ছাপড়া ঘ‌রে একাই থাক‌তেন উজ্জল। শনিবার সকা‌লে ঘুম থে‌কে উঠ‌তে দে‌রি কর‌লে প‌রিবা‌রের লোকজন তা‌কে ডাক‌তে গে‌লে জানালা দি‌য়ে ‌বিছানার ওপর তার রক্তাক্ত মরদেহ দে‌খতে পাই। প‌রে স্থানীয়রা ঘ‌রের দরজা ভে‌ঙে ভেত‌রে ঢু‌কে পু‌লিশ‌কে খবর দেই।
স্বজ‌নেরা জা‌নি‌য়ে‌ছেন, পা‌রিবা‌রিক কল‌হের জে‌রে পৈ‌ত্রিক বা‌ড়ি থে‌কে একটু দুূরে‌ নিজ জ‌মি‌তেই টি‌নের ছাপড়া ঘ‌রে থাক‌তেন উজ্জল।
প্রায় তিন মাস আগে ব‌নিবনা না হওয়ায় বউ একমাত্র সন্তান‌কে নি‌য়ে বাবার বা‌ড়ি চ‌লে যায়। এরপর থে‌কে ওই বা‌ড়ি‌তেই উজ্জল একাই থাক‌তেন। সন্তানকে নিয়ে স্ত্রী চলে যাওয়ায় কিছু‌দিন ধ‌রে তিনি মানসিকভা‌বেও ভে‌ঙে প‌ড়ে‌ছি‌লেন।
পা‌টিকাবা‌ড়ি ক্যাম্প পু‌লি‌শের ( এসএসআই ) শামসুল হক ব‌লেন, মাথায় গু‌লি‌বিদ্ধ অবস্থায় মরদেহ বিছানার উপর পড়ে ছিল। স্থানীয়রা দরজা ভে‌ঙে পু‌লি‌শ‌কে খবর দেই।
মরদেহের পাশ থে‌কে একটি পিস্তল ও চিরকুট উদ্ধার হ‌য়ে‌ছে। চিরকুট ও বি‌ভিন্ন বিষয় পর্যা‌লোচনা ক‌রে প্রাথ‌মিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট