1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

কুষ্টিয়ায় বিএনপির মনোনয়ন পেলেন যারা

  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ রাজ্জাক মাহমুদ রাজ , কুষ্টিয়া থেকে : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ঘোষণায় জানা যায়- কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে প্রার্থী হয়েছেন দলের রেজা আহমেদ বাচ্চু মোল্লা। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মনোনয়ন পেয়েছেন ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী। কুষ্টিয়া-৩ (সদর) আসনে প্রার্থী হয়েছেন প্রকৌশলী জাকির হোসেন সরকার। কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ যাচাই-বাছাই ও তৃণমূলের মতামতের ভিত্তিতেই এ প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। আসন্ন নির্বাচনে বিএনপির শক্ত অবস্থান গড়ে তুলতে এসব অভিজ্ঞ ও জনপ্রিয় নেতাদের মাঠে নামানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৫ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে বিএনপি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট