1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

কুষ্টিয়ায় আদালত চত্বরে দুর্বৃত্তদের হামলা

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি!!!
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আদালত চত্বরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ সময় মুজিবুল হক নামে এক আইনজীবীকে বেধড়ক পিটিয়ে আহত করে দুর্বৃত্ত দুষ্কৃতিকারীরা।
জানা গেছে, হামলার সময় নির্বাচন উপলক্ষে সাঁটানো পোস্টার, ব্যানার, চেয়ার ও নির্বাচনী অস্থায়ী ক্যাম্পগুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও কয়েকজন আইনজীবীর ব্যক্তিগত চেম্বারেও হামলা চালানো হয়। ১৫ থেকে ২০ জন দুষ্কৃতিকারী লাঠি সোটা নিয়ে হঠাৎ আদালত চত্বরে প্রবেশ করে প্রকাশ্যে এই ঘটনা ঘটালেও হামলাকারী ও ইন্দন দাতাদের পরিচয় নিয়ে মুখ খুলছেন না আইনজীবীরা।
তবে আইনজীবীদের অভিযোগ আগামী ২৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাওয়া কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে স্বার্থন্বেষী মহল এই হামলার ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান আইনজীবীরা।  এদিকে এঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুরো ঘটনা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট