1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী উত্তরপাড়া এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার (৫ মে)  রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা গলায় রশি দিয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় ওই যুবককে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তবে আজ মঙ্গলবার (৬ মে)  সকাল ৯টায় এই সংবাদ লেখার আগপর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্থানীয় এক ব্যক্তি লাহিনী উত্তরপাড়া এলাকার রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় পাশেই একটি আমগাছের সঙ্গে গলায় রশি দেওয়া ও পা মাটিতে থাকা অবস্থায় এক যুবককে দেখতে পায়। এরপর এলাকাবাসীকে জানালে তারা থানা-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বাকিটা নিশ্চিত হওয়া যাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট