1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

কুষ্টিয়ায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মিভূত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ৪ জনের বসতবাড়ি ভস্মিভূত হয়েগেছে। ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মওলাহাবাসপুর গ্রামের শান্তিপাড়া এলাকায়।
বৃহস্পতিবার (২০ মার্চ)  দিবাগত রাত ১ টার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে নুরুজ্জামান, দুলাল, বিল্লাল হোসেন ও কামাল হোসেনের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। চারটি পরিবার তাদের সর্বস্ব হারিয়েছে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে নুরুজ্জামানের নগদ ২ লাখ টাকা, পাসপোর্ট, একটি ঘর, রান্নাঘরসহ সম্পূর্ণভাবে পুড়ে গেছে। দুলাল ৩টি রুম, রান্নাঘর, ফ্রিজ, গ্যাসের চুলাসহ নগদ ২ লাখ টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বিলাল হোসেনের একটি গরু, তিনটি ঘর, একটি গরুর ঘর, ফ্রিজ, গ্যাসের চুলা, ব্যাংকের সকল নথি এবং জমির দলিলপত্র আগুনে ধ্বংস হয়েছে। কামাল হোসেনের একটি ঘর, একটি রান্নাঘর, দুইটি মোবাইল এবং বাক্সে থাকা নগদ আশি হাজার টাকা পুড়ে ছাই। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি তবে
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সংবাদ পেয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকর্মীরা আগুন নিযন্ত্রণে আনে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট